জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা যুবক। | আই নিউজ বিডি

কক্সবাজার

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা যুবক

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
Eidok-এ শেয়ার
জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা যুবক
ছবি: সংগৃহীত

আওয়ামী স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা যুবক নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।

আজ বুধবার (২ জুলাই) বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

তথ্য উপদেষ্টার সেই পোস্টে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন। গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।’

গত ২০২৪ সালের ৫ আগস্ট সকালে কক্সবাজার জেলার ঈদগাঁও থানার সামনে আওয়ামী  স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন এবং  দুপুরে গুলিবিদ্ধ হন। এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে ৬ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়।  

স্থানীয়রা জানান, শহিদ নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন ১৯৯২ সালে, এরপর কক্সবাজার ঈদগাঁও এলাকায় স্থায়ী বসতি গাড়েন। ১৭ বছর বয়সী শহীদ নূর মোস্তফার জন্ম বাংলাদেশে। স্থানীয় দারুস সালাম দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।










הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views