কাশিয়ানীতে বাস উল্টে ৬ শিশুসহ আহত ১৮ | আই নিউজ বিডি

কাশিয়ানীতে বাস উল্টে ৬ শিশুসহ আহত ১৮

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে অন্তত ৬ শিশুসহ ১৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।..
Eidok पर शेयर करें
কাশিয়ানীতে বাস উল্টে ৬ শিশুসহ আহত ১৮
फ़ोटो: संग्रहीत

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে অন্তত ৬ শিশুসহ ১৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

সোমবার (৩০ জুন) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ডুসর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে বাসে থাকা নারী, শিশু ও পুরুষসহ মোট ১৮ জন আহত হন।

 

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাসটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।"

 

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ ज़िला समाचार গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ 91 Views ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান ज़िला समाचार ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান 90 Views ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত ज़िला समाचार ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 76 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ज़िला समाचार গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 41 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ज़िला समाचार গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 48 Views অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ज़िला समाचार অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 45 Views চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান ज़िला समाचार চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 77 Views