চেকপোস্ট চলাকালীন কুষ্টিয়া হাইওয়ে থানার কনস্টেবল বাসের চাপাই নিহত | আই নিউজ বিডি

কুষ্টিয়া

চেকপোস্ট চলাকালীন কুষ্টিয়া হাইওয়ে থানার কনস্টেবল বাসের চাপাই  নিহত

কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান হাফিজ (২৮) পাবনা জেলার চাটমোহর উপজেলার আহম্মদ আলীর ছেলে। তিনি চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।..
Eidok-এ শেয়ার
চেকপোস্ট চলাকালীন কুষ্টিয়া হাইওয়ে থানার কনস্টেবল বাসের চাপাই  নিহত
ছবি: সংগৃহীত

শনিবার (২৮জুন) সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস হাইওয়ে থানার সামনে স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় একটি ট্রাককে ওভারটেকিং করার সময় রাস্তার পাশে থাকা পুলিশ সদস্য হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন। তিনি বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে, তবে শনাক্ত করার চেষ্টা চলছে।”

স্থানীয়দের অভিযোগ, ট্রাকের বেপরোয়া চলাফেরার কারনে সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তারা বলেন, “সড়কে নিরাপত্তা কর্মীরাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তারা দ্রুত ট্রাক চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিহত পুলিশ সদস্য হাফিজুর রহমানের মৃত্যুর খবরে থানায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা তাকে একজন দায়িত্বশীল ও আন্তরিক পুলিশ সদস্য হিসেবে স্মরণ করেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 53 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ