টেকনাফে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশু নিহত। | আই নিউজ বিডি

টেকনাফে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশু নিহত।

কক্সবাজার প্রতিনিধি
Eidok-এ শেয়ার
টেকনাফে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশু নিহত।
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় খেলতে গিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু দুটি হলো একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর আট বছরের মেয়ে জান্নাত আরা ও প্রতিবেশী জিয়াউর রহমানের ১০ বছরের ছেলে মোহাম্মদ ফারুক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘দুপুরে একটি বিলে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে সেখানে জমে থাকা পানিতে দুই শিশু ডুবে যায়। উপস্থিত অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে ভাসমান অবস্থায় জান্নাত আরা ও ফারুককে উদ্ধার করে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত্যু ঘোষনা করে।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে বিলের পানিতে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 35 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 90 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 110 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 79 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন دیگر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views