মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত..

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে  টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত..
মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে  টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

আজ ২৭ জুন ২০২৫ইং, শুক্রবার, বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাস স্টান্ড মসজিদ থেক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

মাওলানা আবু বকর ও জাকির হুসাইনের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি আশরাফুজ্জামান কাসেমি, সাাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান , সাংগঠনিক সম্পাদক মাওলানা যায়েদ হাবীব,

যুব মজলিস সভাপতি মাওলানা আবু বকর,মাওলানা আবু ইউসুফ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি ও গবেষণা বিভাগ এর দায়িত্বশীল মোহাঃ ফজলে রাব্বি, ছাত্র মজলিস টাঙ্গাইল জেলা সভাপতি মুহাম্মাদ রিফাত হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর ইসরাইলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শত্রু মুকািবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার আহবান জানান ।

মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে নিরালা মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে সভাপতির দোয়ার মাধ্যমে শেষ হয়।

Walang nakitang komento


News Card Generator