যদি বাদ্য দেওয়া না হয়, তবে সংগীত চাও কেন? | আই নিউজ বিডি

যদি বাদ্য দেওয়া না হয়, তবে সংগীত চাও কেন?

অবহেলিত শিক্ষক তৈরী করবে অসুস্থ এক জাতি। শিক্ষকের কলমে রাষ্ট্রের ভবিষ্যৎ লেখা হয়। কিন্তু রাষ্ট্রের  অবহেলায় সেই কলম ভেঙে যাচ্ছে। ..
Eidok-এ শেয়ার
যদি বাদ্য দেওয়া না হয়, তবে সংগীত চাও কেন?
ছবি: সংগৃহীত

যদি বাদ্য দেওয়া না হয়, তবে সংগীত চাও কেন?

মো: তানজিম হোসাইন, শিক্ষক ও সাংবাদিক 

অবহেলিত শিক্ষক তৈরী করবে অসুস্থ এক জাতি। শিক্ষকের কলমে রাষ্ট্রের ভবিষ্যৎ লেখা হয়। কিন্তু রাষ্ট্রের  অবহেলায় সেই কলম ভেঙে যাচ্ছে। 

শিক্ষকতা—এক পবিত্র পেশা। কথায় বলা হয়, শিক্ষক জাতি গঠনের কারিগর। কিন্তু প্রশ্ন হলো, সেই কারিগর নিজেই যদি অনাহারে, অবহেলায় দিন কাটান, তবে তিনি আর কতটুকু গড়তে পারবেন ভবিষ্যৎ?

যে সব দেশে শিক্ষকদের বেতন উচ্চ, সে সব দেশে কেবল শিক্ষার মানই ভালো নয়—মানুষের মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা ও নৈতিকতার সংস্কৃতিও গড়ে উঠেছে সুদৃঢ়ভাবে। কারণ, সম্মান আর স্বচ্ছলতা একে অন্যের পরিপূরক। সম্মান শুধু ফুল আর পদক দিয়ে হয় না—হয় সুষম বেতন-ভাতা ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে।

বাংলাদেশে এমপিওভুক্ত প্রায় ৯৭% শিক্ষক দিনশেষে পকেটে হাতে গোনা টাকায় মাস কাটান। জীবনধারণের জন্য পর্যাপ্ত বেতন না পেয়ে তারা নিজেরাই মানসিকভাবে বিপর্যস্ত। যার ঘরে আগুন, সে কি অন্যের ঘর রক্ষা করতে পারে? এ অবস্থায় শিক্ষার্থীর ‘মানসম্মত শিক্ষা’ কেবল স্লোগান হয়ে পড়ে।

আজ শিক্ষকের টেবিলে নেই প্রটিন, নেই চিকিৎসা, নেই বাচ্চার ভালো স্কুলের খরচ। অথচ তিনি কাঁধে বহন করেন জাতি গঠনের সবচেয়ে ভারী দায়িত্ব। হতাশায় নিমজ্জিত শিক্ষকরা শুধু ক্লাস নেন, শিক্ষা দেন না। কারণ, যারা জীবনযুদ্ধে নিজেই প্রতিদিন হেরে যান, তারা শিক্ষার্থীদের জয় করার গল্প কিভাবে শোনাবেন?

"If you pay peanuts, you will get monkeys"—এই প্রবাদটি যেমন বাস্তব, তেমনি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবিও। আমরা চাই উন্নত জাতি, অথচ জাতি গড়ার কারিগরদের ঠিকমতো খাবার জোটে না।

শিক্ষা যদি উন্নয়নের মূল চাবিকাঠি হয়, তাহলে শিক্ষক হলেন সেই চাবি ঘোরানোর হাত। সেই হাত যদি দুর্বল হয়, তবে দরজা খোলার স্বপ্নই বৃথা। আজ মেধাবীরা শিক্ষকতায় আসতে চায় না। কারণ, এখানে স্বপ্নও থাকে না, স্বস্তিও না।

শুধু বক্তৃতা আর ব্যানারে ‘মহান’ বললে শিক্ষকতা মহান হয় না। শিক্ষকদের যথাযথ সম্মান, সম্মানী ও সুযোগ-সুবিধা নিশ্চিত না করলে এই জাতির ভবিষ্যৎ বারবার অন্ধকারেই থাকবে।

শিক্ষকের মুখে হাসি না ফুটলে, শিক্ষার্থীর ভবিষ্যৎ কখনোই আলোকিত হবে না। তাই এখনই সময়—‘মহান পেশা’র নামে বঞ্চনা বন্ধ করে, শিক্ষককে দেওয়া হোক জীবনের স্বাভাবিক সম্মান। নয়তো আমরা কেবল শিক্ষিত বেকার, অসৎ প্রশাসক আর অমানবিক সমাজই তৈরি করব।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Religie en Onderwijs মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 27 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Religie en Onderwijs সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 70 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Religie en Onderwijs শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 37 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Religie en Onderwijs ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 66 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Religie en Onderwijs নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 118 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religie en Onderwijs সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 67 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religie en Onderwijs ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 126 Views