গাজীপুর

গাজীপুরে অনুমোদনহীন 'টেস্টোভা' জুস ফ্যাক্টরি : শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে, এলাকাবাসীর উদ্বেগ

গাজীপুরে অনুমোদনহীন 'টেস্টোভা' জুস ফ্যাক্টরি : শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে, এলাকাবাসীর উদ্বেগ..
Eidok-এ শেয়ার
গাজীপুরে অনুমোদনহীন 'টেস্টোভা' জুস ফ্যাক্টরি : শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে, এলাকাবাসীর উদ্বেগ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীর আলম

গাজীপুরে অনুমোদনহীন 'টেস্টোভা' জুস ফ্যাক্টরি : শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে, এলাকাবাসীর উদ্বেগ

গাজীপুর মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভোগড়া তেতুলতলা এলাকায় সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে একটি জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার নাম ‘টেস্টোভা’। প্রতিষ্ঠানটি কোনোরকম সরকারি অনুমোদন, লাইসেন্স বা মান নিয়ন্ত্রণ ছাড়াই নিয়মিতভাবে বাজারে বিভিন্ন ধরনের জুস সরবরাহ করছে। এতে মারাত্মকভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে সাধারণ জনগণ, বিশেষ করে শিশু-কিশোররা।

জানা গেছে, এই অবৈধ ফ্যাক্টরিটি পরিচালনা করছেন মোঃ কবির হোসেন ও মোঃ লুৎফর রহমান নামে দুই ব্যক্তি। প্রতিষ্ঠানটির কোনো ধরনের বিএসটিআই অনুমোদন নেই। গত ১৬ মে ২০২৫ তারিখে বিএসটিআই গাজীপুর অঞ্চলের একটি দল সেখানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এবং প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে, অনুমোদন ছাড়া পুনরায় ফ্যাক্টরিটি চালু করা যাবে না বলে সতর্ক করা হয়।

কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে ২০ মে ২০২৫ তারিখে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, টেস্টোভা জুস কোম্পানিটি আবারও গোপনে তাদের কার্যক্রম চালু করেছে। সেখানে শিশুদের জন্য বিপজ্জনকভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন রঙিন জুস, যা মূলত পানি ও ক্ষতিকর কেমিক্যালের মিশ্রণে প্রস্তুত করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে দৈনিক প্রায় ৫-৭ ধরনের জুস উৎপাদিত হচ্ছে, যার কোনো মান নিয়ন্ত্রণ নেই।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “এই জুসগুলোতে কোনো প্রাকৃতিক ফলের নির্যাস নেই। শুধু পানি, রঙ ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে বানানো হচ্ছে। স্কুল-কলেজ পড়ুয়া শিশুরা কম দামে কিনে এসব জুস পান করছে, যা ভবিষ্যতে তাদের শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে।”

এলাকাবাসীর অভিযোগ, মালিকপক্ষ ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় বারবার আইন অমান্য করে এই কারখানা চালু রাখছে। স্থানীয় প্রশাসনের একাংশ এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর জোর দাবি, টেস্টোভা জুস কোম্পানির বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জনস্বাস্থ্য রক্ষায় যেন এ ধরনের অনুমোদনহীন প্রতিষ্ঠান আর কোনোভাবেই চালু না থাকতে পারে তা নিশ্চিত করা হোক।

সচেতন মহলের আহ্বান:

খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও নিয়মিত নজরদারি চালানোর অনুরোধ জানানো হয়েছে। বিশেষত শিশুদের খাবার ও পানীয় পণ্যে যেন কোনো ক্ষতিকর উপাদান না থাকে তা নিশ্চিত করতে হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! অপরাধ Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 96 ভিউ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার অপরাধ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 108 ভিউ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে অপরাধ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 ভিউ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল অপরাধ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 ভিউ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী অপরাধ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 ভিউ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি অপরাধ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 139 ভিউ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ অপরাধ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 ভিউ