ভূজপুরে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন-হুইল চেয়ার বিতরণ | আই নিউজ বিডি

ভূজপুরে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন-হুইল চেয়ার বিতরণ

আসগর সালেহী
Eidok-এ শেয়ার
ভূজপুরে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন-হুইল চেয়ার বিতরণ
ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে ফটিকছড়ির ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি সেলাই মেশিন ও ১৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিশিষ্ট দাতা প্রতিষ্ঠান জাকাত ফাউন্ডেশন-এর চেয়ারম্যান, সমাজসেবক ও দানবীর আল্লামা শায়খ আহমদ হাসান আল গাল্লাফ হাফিজাহুল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত। এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, সমাজসেবক ও শিক্ষানুরাগী আল্লামা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, ভূজপুর জামিয়ার শিক্ষকবৃন্দ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা নিজাম উদ্দীনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপকৃত পরিবারগুলো সেলাই মেশিন ও হুইল চেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য দোয়া করেন। আয়োজকরা জানান, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বেশি পরিবারকে সহযোগিতা করা হবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা زراعت-معیشت اور تجارت দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 87 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ زراعت-معیشت اور تجارت সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 82 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম زراعت-معیشت اور تجارت দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 44 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি زراعت-معیشت اور تجارت দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 75 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক زراعت-معیشت اور تجارت ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 115 Views বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর زراعت-معیشت اور تجارت বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 88 Views জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার زراعت-معیشت اور تجارت জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 83 Views