লালমনিরহাট

লালমনিরহাটে কোটি টাকার সেতু এখন গলার কাঁটা

এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ
Eidok-এ শেয়ার
লালমনিরহাটে কোটি টাকার সেতু এখন গলার কাঁটা
ছবি: সংগৃহীত

 

দুই পাশে বসতবাড়ি মাঝখানে দেড় কোটি টাকার সেতু। নির্মাণ হয়নি সেতুর অ্যাপ্রোচ সড়ক। ১১ বছরেও সেতুর সুফল পাচ্ছে না গ্রামবাসী। সেতুটি ব্যবহার হচ্ছে এখন এলাকার কৃষকদের ধান শুকানোর কাজে।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকার কুড়ারপাড় বিলের উপর ২০১৪ সালে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৩৩ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),লালমনিরহাট।

সেতুটির উভয় পাশে রয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি। সেতুর প্রায় মুখেই রয়েছে ঘরবাড়ি। সরকারি জমি না থাকার পরও সেতুটি অপরিকল্পিতভাবে রাস্তা ছাড়াই তৈরি করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এদিকে সেতুতে ওঠার জন্য উভয় পাশে গ্রামবাসী নিজেরাই সরু একটি রাস্তা তৈরি করে। তবে ওই রাস্তা দিয়ে শুধু হেঁটে সেতু পার হতে পারলেও কোনো যানবাহন এমনকি মোটরসাইকেল, রিকশাভ্যানও পার হতে পারে না। এতে ভোগান্তিতে পড়ছে গ্রামবাসী। ফলে সেতুটি তাদের জন্য সুফলের পরিবর্তে কুফল বয়ে এনেছে। সেতুটি এখন এলাকাবাসীর গলার কাঁটা। ২০১৪ সাল থেকে ১১ বছর ধরে সেতুর সুফল বঞ্চিত গ্রামবাসী।

গ্রামের একাধিক বাসিন্দা জানান, গ্রামে কেউ অসুস্থ হলে তাকে ধরাধরি করে সেতু পার করে ব্যাটারিচালিত অটোরিকশা কিংবা রিকশাভ্যানে হাসপাতালে নিতে হয়। কৃষকরা তাদের উৎপাদিত ফসল সেতু পার করতে পড়েন বিড়ম্বনায়।

 

লালমনিরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাওছার আলম জানান, সেতুতে ওঠার জন্য উভয় পাশের রাস্তা সরু ও কাঁচা হওয়ায় যানবাহন পারাপার করতে পারছে না সুফলভোগীরা। সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ করার পরিকল্পনা রয়েছে। বাজেট এলে দ্রুতই কাজ শুরু হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ জেলার খবর কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ 9 ভিউ চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 11 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 51 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 53 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 62 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 87 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 75 ভিউ