এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে মুক্তাগাছায়… | আই নিউজ বিডি

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে মুক্তাগাছায় মশাল মিছিল..

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে মুক্তাগাছায় মশাল মিছিল..
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে মুক্তাগাছায় মশাল মিছিল..
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় এনসিপির বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেনের উপর বোমা হামলার প্রতিবাদে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা.মাকামে মাহমুদের সভাপতিত্বে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। 

উপজেলার প্রেসক্লাবের সামনে থেকে মঙ্গলবার রাতে একটি মশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। 

এসময় দলের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা,ঢাকা,ঢাকা। আখতার হোসেনের ভাইয়ের উপর হামলাকারীরা হুশিয়ার সাবধান। 

মশাল মিছিলে এনসিপির নূর মোহাম্মদ,মো.ইসরাফিল হোসেন বাবুল, মো.আসাদুজ্জামান মানিক,মাহমুদুল হক,শাহ পরাণ সরকার,মো.রাজীব খান,মো.হাফিজুর রহমান পলাশ,এ এফ এম জামিল ও আহমেদ তুহিন প্রমুখ অংশগ্রহণ করেন।

No se encontraron comentarios


News Card Generator