নওগাঁ

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবককের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহাদাত হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।..
Eidok-এ শেয়ার
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবককের মৃত্যু
ছবি: সংগৃহীত

 নিহত ওই যুবক উপজেলার ফতেপুর এলাকার খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজার এলাকায় মোবাইল ফোনের এক্সেসরিজ ব্যবসার পাশাপাশি মেকানিকের কাজ করতেন।

 মঙ্গলবার (২৫ জুন) সকাল দশটায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার নবাগত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, "রাত আনুমানিক সাড়ে দশটায় উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের উপর বৃষ্টিপাতের মধ্যে ওই যুবকের মরদেহ পড়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।"

 তিনি আরও বলেন, "স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। এসময় ওই এলাকা থেকে ভাঙাচোরা অবস্থায় ব্যাটারি চালিত একটি ইজি পাওয়ার উদ্ধার করা হয়েছে।"

 নিহত ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন নাকি বাইকে যাচ্ছিলেন এ বিষয়টি জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত চিহ্ন লক্ষ্য করা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় সকালে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 13 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 ভিউ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি জেলার খবর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 ভিউ ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি জেলার খবর ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 67 ভিউ