যশোরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় আটক | আই নিউজ বিডি

যশোর

যশোরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় আটক

যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে ডিবি পুলিশ..
I-share sa Eidok
যশোরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় আটক
Larawan: kuha mula sa arkibo

যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিজয় রেলগেট তেতুলতলা এলাকার ফকরে আলমের ছেলে।
সোমবার তাকে বিএনপির পার্টি অফিসে হামলার মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত বছরের ৪ আগস্ট বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে যশোর শহরের লালদীঘি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে ভয়াবহ হামলা চালানো হয়। হামলাকারীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ঘটনার সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তদন্তে উঠে এসেছে, ফাহমিদ হুদা বিজয় ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও, তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এসব প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Pulitika নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 13 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Pulitika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Pulitika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Pulitika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Pulitika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Pulitika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Pulitika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views