নাজিরহাট পৌরসভায় জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন | আই নিউজ বিডি

নাজিরহাট পৌরসভায় জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

আসগর সালেহী
Eidok-এ শেয়ার
নাজিরহাট পৌরসভায় জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় নাজিরহাট পৌরসভায় ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২২ জুন) বিকেল ৫টায় নগরীর বহদ্দারহাট হোটেল জামানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফটিকছড়ি উপজেলার জিয়া মঞ্চের কার্যক্রম আরও গতিশীল করতে মোহাম্মদ ইয়াকুবকে আহ্বায়ক এবং ইনামুল হক বাপ্পিকে সদস্য সচিব করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিগত তিন দশকের বেশি সময় ধরে জিয়া মঞ্চ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক যুবকদের সংগঠিত করে আসছে। চট্টগ্রামের প্রতিটি অঞ্চলে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। নতুন কমিটির মাধ্যমে ফটিকছড়িতে জাতীয়তাবাদী শক্তির ভিত্তি আরও শক্তিশালী হবে।”

সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ উত্তর জেলার সহ-সভাপতি আবদুল কাদের এবং সঞ্চালনা করেন ফটিকছড়ি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অহিদুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক খুরশেদ আলম ফারুকী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. এজলাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য মোহাম্মদ আমান উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার राजनीति মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 37 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ राजनीति টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 27 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন राजनीति সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 131 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন राजनीति আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 58 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ राजनीति কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 72 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম राजनीति যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 114 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট राजनीति কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 119 Views