ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে অবস্থিত ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসা আজ রবিবার পালন করেছে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।..
Eidok'ta paylaş
ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Fotoğraf: derleme

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি | | ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে অবস্থিত ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসা আজ রবিবার পালন করেছে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

২০২৩ সালে সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জহুরুল ইসলাম বাদশা তালুকদার তার প্রয়াত স্ত্রী ডালিয়া ইসলাম এর নামে নিজ বাড়িতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। শুরুতে মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে।

মাদ্রাসায় বর্তমানে নূরানী ও হিফজুল কুরআন শাখা চালু রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা এখানে কুরআনের মৌলিক শিক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ হিফজ অধ্যয়নেও অংশ নিচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় কেরাত, গজল, এবং ইংলিশ ও বাংলা কবিতা আবৃতি করেন শিক্ষার্থীরা

প্রতিষ্ঠাতা মোঃ জহুরুল ইসলাম বাদশা তালুকদার বলেন, আমার স্ত্রীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। আজ এত সংখ্যক শিক্ষার্থী এখানে দ্বীনি শিক্ষা নিচ্ছে দেখে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি জানান, ভবিষ্যতে এই মাদ্রাসায় সাধারণ শিক্ষারও ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই বছরের ব্যবধানে মাদ্রাসাটি এলাকাবাসীর কাছে একটি আদর্শ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Diğer ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Diğer বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Diğer নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 165 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views