ঝিনাইদহ প্রেসক্লাবে জুলাই যোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন। জুলাই… | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহ প্রেসক্লাবে জুলাই যোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করা না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুসিয়ারী

****
Eidok-এ শেয়ার
ঝিনাইদহ প্রেসক্লাবে জুলাই যোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করা না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুসিয়ারী
ছবি: সংগৃহীত

 

মোঃশাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ। 

বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা না হলে সারা দেশে আবারো আন্দোলন গড়ে তোলার হুসিয়ারী দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ।

রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনিটির জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসুুচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার সদস্য সচিব রত্না খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির আহ্বায়ক আনিচুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ন কবির, জুলাই যোদ্ধা রাহাত মিয়া, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম মানিক, সহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ন্যায্য ও যৌক্তিক দাবি ‘জুলাই ঘোষণা পত্র’ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যে ত্রিশ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই সময়সীমা আর মাত্র তিন কার্যদিবস বাকি থাকলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। যে কোনো প্রতিশ্রুতি পূরণ সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এটি আন্দোলনের একক উদ্দেশ্য নয়, বরং দেশের সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশারই প্রতিফলন।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুথানের পর ছাত্র-জনতার আকাংখা জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার, নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার প্রয়োজন। যা এখনও পর্যন্ত বর্তমান সরকার বাস্তবিক প্রতিফলন ঘটাতে ব্যার্থ হয়েছে। তারা আশা করেন দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদাণ, গণহত্যার বিচার শুরু ও  নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার শেষ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমুলক নির্বাচন উপহার দিবে।.

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবে দুই হাজার তাজা প্রাণের মৃত্যুকে তুচ্ছ করে নির্বাচন নির্বাচন খেলা আমরা মেনে নেব না।

তিনি বলেন, নির্বাচন হবে জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও  দৃশ্যমান সংস্কার হওয়ার পর। এ সব না হলে সারা দেশে আবারো আন্দোলন গড়ে তোলা হবে। এ জন্য জুলাই বিপ্লবে অংশগ্রহনকারী সকল রাজনৈতিক সংগঠনকে প্রস্তুত থাকার আহবান জানান।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 45 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী أخبار المنطقة মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত أخبار المنطقة কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 28 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ أخبار المنطقة ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 25 Views