বকশীগ‌ঞ্জে সরকা‌রি কা‌জের অ‌নিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবা‌দিক কে হুম‌কি দেওয়ার অ‌ভি‌যোগ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের কাজে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের মেরে ফেলার হুমকি প্রদান করেন বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ।....
Eidok-এ শেয়ার
বকশীগ‌ঞ্জে সরকা‌রি কা‌জের অ‌নিয়মের  তথ্য সংগ্রহ করায় সাংবা‌দিক কে হুম‌কি দেওয়ার অ‌ভি‌যোগ
ছবি: সংগৃহীত

 শনিবার (২১ জুন) বিকালে বকশীগঞ্জ বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া মন্ডলবাড়ি সাত্তার খলিফার বাড়ি থেকে সামাদ হাজির বাড়ি পর্যন্ত সিসি ঢালাই কাজের দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে যান কয়েকজন সাংবাদিক। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ক্যামরা বন্ধ করতে বলেন, ক্যামরা বন্ধ না করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেন। তিনি এসময় আরও বলেন আমার এই কাজের কোন ধরনের ক্ষতি হলে সাংবাদিকরে দেখে নিবেন বলে হুমকি দেন।

 

হুমকিপ্রাপ্ত সাংবাদিকরা হলেন,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক এমদাদুল হক লালন,মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তর সাংবাদিক আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও ভোরের বাণীর সাংবাদিক আমিনুল ইসলাম,বকশীগঞ্জ প্রেসক্লাবের সদস্য একুশের বাণীর সাংবাদিক বাধঁন মোল্লা ও জামালপুর বার্তার সাংবাদিক ইমরান সরকার।

 

বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন বলেন, বগারচর ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করা নিয়ে এলাকাবসীর অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেন।

 

বকশীগঞ্জ প্রেসক্লাবের সদস্য বাধঁন মোল্লা বলেন, আমরা কয়েকজন সাংবাদিক রাস্তার অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে চেয়ারম্যান আমাদের দেখে উত্তেজিত হয়ে আমাদের ক্যামরা বন্ধ করতে বলেন এবং ক্যামরা বন্ধ না করলে সাংবাদিকরা জিবন নিয়ে ফিরতে পারবেন না বলে হুমকি দেন।

 

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন বলেন, সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অভিযুক্ত চেয়ারম্যারে শাস্তির দাবী জানাই। 

 

বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু বলি নাই।

 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহাম্মেদ বলেন,এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত  ব্যাবস্থা গ্রহণ করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক জেলার খবর মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 ভিউ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ জেলার খবর সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 20 ভিউ আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা জেলার খবর আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 46 ভিউ বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 50 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 ভিউ