নরসিংদী

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলার উদ্যোগে রথযাত্রা বিষয়ক সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত

রিপোর্ট: গৌরব সাহা, জেলা প্রতিনিধি, আই নিউজ বিডি
Eidok-এ শেয়ার
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলার উদ্যোগে রথযাত্রা বিষয়ক সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নরসিংদী, ২০ জুন ২০২৫:

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার হাজীপুর মধ্যপাড়ায় অবস্থিত শ্রী শ্রী গোপাল জিউর আখড়া ধাম মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় আসন্ন রথযাত্রা উৎসবকে সুশৃঙ্খল, ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে নিরাপত্তা, সেচ্ছাসেবক কার্যক্রম, শোভাযাত্রার রুট এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলার নেতৃবৃন্দ রথযাত্রা সফল করতে সকল ধর্মপ্রাণ হিন্দু ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

 

এই সভা রথযাত্রাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের আবহ তৈরি করেছে।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 32 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 12 ভিউ শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা জেলার খবর শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 61 ভিউ নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ জেলার খবর নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 66 ভিউ কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু জেলার খবর কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 66 ভিউ নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি জেলার খবর নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 61 ভিউ নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি জেলার খবর নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 ভিউ