যশোর হাসপাতালের বাথরুমে সন্তান জন্ম,জন্মের পরপরি নবজাতককে হত্যার… | আই নিউজ বিডি

যশোর

যশোর হাসপাতালের বাথরুমে সন্তান জন্ম,জন্মের পরপরি নবজাতককে হত্যার চেষ্টা

যশোর সদর হাসপাতালে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা
I-share sa Eidok
যশোর হাসপাতালের বাথরুমে সন্তান জন্ম,জন্মের পরপরি নবজাতককে হত্যার চেষ্টা
Larawan: kuha mula sa arkibo

যশোর সদর হাসপাতালে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা, যা হতবাক করেছে হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীদের। গতকাল ১৯ জুন রাতে পেটের ব্যথা নিয়ে যশোর সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন রত্না বিশ্বাস (৩৬)। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা এবং রমেশ বিশ্বাসের স্ত্রী।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০ জুন ভোররাত আনুমানিক ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়ার্ডের ওয়াশরুমে যান রত্না। সেখানে কোনো ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু এর পরপরই ঘটনার মোড় নেয় ভয়ংকর দিকে। সদ্যপ্রসূত ওই নারী নিজেই নবজাতককে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করেন এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেন। ওয়াশরুমে থাকা বদনার পানি নবজাতকের মুখে ঢেলে শিশুটির শ্বাসরোধের চেষ্টা চালান তিনি। চিৎকার শুনে কর্তব্যরত নার্স দ্রুত ছুটে এসে শিশুটিকে মায়ের হাত থেকে উদ্ধার করেন। নবজাতকটিকে তাৎক্ষণিকভাবে নবজাতক ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এদিকে রত্না বিশ্বাসকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার স্বামী রমেশ বিশ্বাস জানান, রত্না দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। বিষয়টি নিয়ে পরিবার থেকে চিকিৎসার চেষ্টা চলছিল।ঘটনাটি হাসপাতালজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্সরা বলেন, এমন ঘটনা তাদের কর্মজীবনে নজিরবিহীন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Balita sa Distrito শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 2 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 58 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views