পলাশে ছাত্রদলের মিছিলে গুলি বর্ষণ মামলায় জেলা বিএনপি নেতা জুয়েল গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
পলাশে ছাত্রদলের মিছিলে গুলি বর্ষণ মামলায় জেলা বিএনপি নেতা জুয়েল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি, আই নিউজ বিডি:

নরসিংদীর পলাশে ছাত্রদলের মিছিলে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ফজলুল কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। তিনি বর্তমানে নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৫ জুন) সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। এছাড়া পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

 

এ ঘটনায় ওই রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০–৫০ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ট্যাগসমূহ:

 

#নরসিংদী

#পলাশ

#ছাত্রদল

#বিএনপি

#জেলা_বিএনপি

#ফজলুল_কবির_জুয়েল

#গুলিবর্ষণ

#রাজনীতি

#পুলিশ_অভিযান

#ঘোড়াশাল

#আইনশৃঙ্খলা

#বাংলাদেশ_রাজনীতি

#আটক

#আই_নিউজ_বিডি

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক রাজনীতি আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক 25 ভিউ মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী রাজনীতি মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী 46 ভিউ অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাজনীতি অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 80 ভিউ খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 98 ভিউ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া রাজনীতি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 69 ভিউ ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজনীতি ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা 85 ভিউ পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার রাজনীতি পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 74 ভিউ