স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন....

Motior Rahman Sumon avatar   
Motior Rahman Sumon
স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন....
স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন....
ছবি: সংগৃহীত
“গফরগাঁও হেল্পলাইন একটি সংগঠনের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্তও রেখে যাচ্ছে। প্রযুক্তি এবং মানুষের সংযোগের এই যুগে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু যুগোপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ।”....

স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন 

 গফরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “গফরগাঁও হেল্পলাইন” তাদের ছয় বছরের সেবামূলক পথচলার এক গৌরবোজ্জ্বল মাইলফলক অতিক্রম করলো আজ। এই অর্ধযুগপূর্তি উপলক্ষে গফরগাঁও উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধন করেন, www.gafargaonhelpline.com।
প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এনএম আবদুল্লাহ আল মামুন বলেন,
“গফরগাঁও হেল্পলাইন একটি সংগঠনের পাশাপাশি  মানবিকতার দৃষ্টান্তও রেখে যাচ্ছে। প্রযুক্তি এবং মানুষের সংযোগের এই যুগে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু  যুগোপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ।”
এছাড়াও আলোচনায় উঠে আসে স্থানীয়দের আশা-আকাঙ্ক্ষা অনুষ্ঠানে গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন তাহসিন বলেন,
আমরা যে পথচলা শুরু করেছিলাম ছয় বছর আগে, আজ তা একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে গফরগাঁওয়ের যেকোনো ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও সহায়তা খুব সহজেই পাবেন ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক তাশরিফ আহমাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ,  সংগঠনের অর্থ সম্পাদক  ইয়াসিন সাবেত, এবং উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক,  আশরাফ আলি ফারুকী, দফতর সম্পাদক তরিকুল ইসলাম তন্ময়,  সহ দফতর সম্পাদক,  শেখ ফয়সাল,  সহ অর্থ সম্পাদক নুর মোহাম্মদ আজাদী,  সহ পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আকন্দ সহ প্রমুখ দায়িত্বশীল। 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator