মোবাইল কোর্টে জরিমানা: পলাশে ভোক্তা অধিকার লঙ্ঘনে দুই বেকারি ও এক মুদি দোকানে জরিমানা

****
Eidok-এ শেয়ার
মোবাইল কোর্টে জরিমানা:  পলাশে ভোক্তা অধিকার লঙ্ঘনে দুই বেকারি ও এক মুদি দোকানে জরিমানা
ছবি: সংগৃহীত

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি, আই নিউজ বিডি

 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

বুধবার (১৮ জুন) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিকী।

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ইরানী বেকারিকে ১০ হাজার টাকা এবং সানজিদা ফুড প্রোডাক্টস অ্যান্ড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় সাইফ ট্রেডার্স নামের একটি মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় পলাশ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান,

 

> “পলাশ উপজেলার বাজারগুলোতে যাতে ব্যবসায়ীরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলে, সে লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। খাবারের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।”

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার অপরাধ উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 71 ভিউ সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য অপরাধ সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য 78 ভিউ ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি অপরাধ ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি 58 ভিউ খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই অপরাধ খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই 77 ভিউ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 29 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 85 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 43 ভিউ