সিলেট-বিয়ানীবাজার থেকে সুনামগঞ্জ-জগন্নাথপুর পর্যন্ত ১০ ঘণ্টার… | আই নিউজ বিডি

সিলেট

সিলেট-বিয়ানীবাজার থেকে সুনামগঞ্জ-জগন্নাথপুর পর্যন্ত ১০ ঘণ্টার অভিযানে চোরাই ৩ মোটরসাইকেল উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত একটানা দশ ঘণ্টার অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার এবং চোরাই যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হ..
Eidok-এ শেয়ার
সিলেট-বিয়ানীবাজার থেকে সুনামগঞ্জ-জগন্নাথপুর পর্যন্ত ১০ ঘণ্টার অভিযানে চোরাই ৩ মোটরসাইকেল উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

থানার মামলা নং ০৮(০৬)২৫, ০৯(০৬)২৫, ও ১০(০৬)২৫ অনুসন্ধানে মোট ১০টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে প্রথমে বিয়ানীবাজার থানাধীন আমবাড়ী এলাকা থেকে চোর চক্রের সদস্য কামরুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত এলাকা থেকে অপর সদস্য মোঃ আকাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জগন্নাথপুর উপজেলার বাঘমারা তাজপুর এলাকার সেফুল মিয়ার বাড়ির সামনে পার্কিং থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সিলেটের বিয়ানীবাজার থানা থেকে শুরু করে জগন্নাথপুর পর্যন্ত এই অভিযান একটানা দশ ঘণ্টা ধরে পরিচালনা করা হয়।

সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, গ্রেপ্তারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে। মাত্র ১-২ মিনিটেই মোটরসাইকেলের লক ভেঙে চুরি করতে পারদর্শী এই আসামি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, গত তিন মাসে তারা বিয়ানীবাজার থানা এলাকা থেকে প্রায় ৫-৬টি মোটরসাইকেল চুরি করেছে। গ্রেপ্তারকৃতদের পুলিশ হেফাজতে এনে বাকি চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, চোরচক্র নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Crimen সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 33 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Crimen মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 80 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Crimen দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 65 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Crimen চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crimen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crimen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crimen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views