টঙ্গী মাজার বস্তিতে যৌথ অভিযানে গ্রেফতার ২৪ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী

উত্তরা আর্মি ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযান।
Eidok-এ শেয়ার
টঙ্গী মাজার বস্তিতে যৌথ অভিযানে গ্রেফতার ২৪ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী
ছবি: সংগৃহীত
 

জাহাঙ্গীর আলম

টঙ্গী মাজার বস্তিতে যৌথ অভিযানে গ্রেফতার ২৪ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী

উত্তরা আর্মি ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযান

ঢাকা, ১৭ জুন ২০২৫:
দেশব্যাপী চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ১৭ জুন সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে টঙ্গীর মাজার বস্তিতে মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহেল রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭) এবং স্বপন (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে জব্দ করা হয়:

  • ১৬ বোতল মদ

  • ৬টি মোবাইল ফোন

  • ৫ রোল ইয়াবা সেবনের পেপার

  • ১টি স্বর্ণের দুল

  • বিপুল পরিমাণ মাদক সেবন সামগ্রী

  • ২টি মানিব্যাগ

  • ২০টি গ্যাস লাইট

  • নগদ ২,৬৫,০০০ টাকা

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! অপরাধ Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 96 ভিউ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার অপরাধ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 108 ভিউ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে অপরাধ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 ভিউ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল অপরাধ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 ভিউ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী অপরাধ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 ভিউ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি অপরাধ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 139 ভিউ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ অপরাধ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 ভিউ