সুনামগঞ্জ -১আসনের আগামী নির্বাচনে কামরুজ্জামান কামরুল'কে ধানের… | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জ -১আসনের আগামী নির্বাচনে কামরুজ্জামান কামরুল'কে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ

****
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জ -১আসনের আগামী নির্বাচনে কামরুজ্জামান কামরুল'কে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ
ছবি: সংগৃহীত

৩ বারের (সাবেক) প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে কামরুজ্জামান কামরুল'কে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় তাহিরপুর উপজেলা সহ তিন উপজেলার জনগণ। 

২২৪-সুনামগঞ্জ-১(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনের আগামী নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত প্রার্থীরা। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। কে হবেন ধানের শীর্ষের প্রার্থী?এ প্রশ্ন এখন শহর থেকে গ্রামাঞ্চলে। আলোচনার ঝড় উঠেছে চায়ের স্টল থেকে আড্ডাস্থল গুলোতে। কেউবা দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন,কেউবা মাঠ দখলে চালাচ্ছেন গণসংযোগ। 

গণসংযোগ কালে কথা হয় কামরুজ্জামান কামরুলে'র সাথে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবার তিনি সুনামগঞ্জ-১(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ওধর্মপাশা)আসনের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। 

এসময় তিনি তুলে ধরেন তার রাজনৈতিক,পারিবারিক ও সামাজিক কার্যক্রমের নানা চিত্র। তিনি জানান ছাত্রদল থেকে যুবদল থেকে বিএনপি আসেন রাজনীতির আঙ্গিনায়। বিভিন্ন সময় রাখেন গুরুত্বপূর্ ভূমিকা।এজন্য রাজনীতি জিবনেই হয়ে উঠেন প্রশংসনীয়। তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ন পদে ছিলেন। নিরলস পরিশ্রম আর নিজের সততায় গড়ে উঠে তাঁর সুসংগঠিত ক্যারিয়ার।উল্লেখযোগ্য রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করেন। এজন্য তৃণমূল থেকে সকল নেতাকর্মীদের মধ্যে হয়ে উঠেন প্রিয় মানুষ।

তিনি সহজসরল ও সাদা মনের মানুষ, ক্লিন ইমেজের এই প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন,আমি দীর্ঘদিন যাবত হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং বিগত কয়েক বছর ধরে এই আসনের দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতিতে শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ,ইফতার সামগ্রী বিতরণ, প্রাদুর্যোগ দুর্যোগে জরুরী ত্রাণ বিতরণ, নগদ অর্থ বিতরণ সহ, কন্যা দায়গ্রস্ত পরিবারের দায়িত্ব সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছি।

তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ ধারণ ও লালন করছি। জাতীয়তাবাদী পরিবারের সন্তান হিসেবে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব। ৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা মিলে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। দীর্ঘ সতের বছর দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ভোটের অধিকার নিশ্চিত করতে চায় দেশের জনগণ। জাতীয় নির্বাচন নিয়ে কোন ধরনের টালবাহানা বরদাশত করা হবে না।আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে জেল জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল মূহুর্তেও ফ্যাসিস্টের সাথে আপোষ করেন নি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জেল খেটেছেন তবুও আপোষ করেন নি। দেশের জনগণের ভরসার জায়গা আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দলের দুঃসময়ে তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছেন। তারেক রহমান নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনটি শিক্ষা-সাংস্কৃতি-ক্রীড়া ও শিক্ষা কার্যক্রমসহ এলাকার ব্যাপক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো (তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) উপজেলাকে মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

注释 0

没有找到评论

相关文章

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 政治 সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 115 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 政治 আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 政治 কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 政治 যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 政治 কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 政治 ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 政治 গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views