বেতাগীতে যুবলীগ নেতা এখন বিএনপির সম্পাদক-সাংগঠনিক প্রার্থী

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের কাছে নিজাম ও নাজমুল নামের দুই বিএনপি কর্মী লিখিত অভিযোগ করেন।..
Eidok-এ শেয়ার
বেতাগীতে যুবলীগ নেতা এখন বিএনপির সম্পাদক-সাংগঠনিক প্রার্থী
ছবি: সংগৃহীত

 

বরগুনার বেতাগীতে ইতোমধ্যে সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক পদ ছাড়াও অন্যান্য পদের ফরম কিনেছেন একাধিক নেতা। 

তবে, হোসনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ আকন কিনেছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদের ফরম। এছাড়াও ওই কমিটির ৩১ নং সদস্য নিজাম জোমাদ্দার সাংগঠনিক সম্পাদক পদের জন্য কিনেছেন ফরম। 

আওয়ামী যুবলীগ নেতাদের কাছে বিএনপির ফরম বিক্রি করায় সাধারণ কর্মীদের মাঝে ক্ষোভ দেখা গেছে। তাদের দাবী, যে আওয়ামী লীগের স্বৈরাচারীতার অঙ্গ সংগঠন যুবলীগ তাদের দিন রাত দৌড়ের উপর রেখেছে। পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। বিএনপির কোনো কার্যক্রম চালাতে দেয় নায় আজ তাদের পতনের এক বছর হতে না হতেই তাদেরকেই বিএনপির নেতা বানিয়ে দেওয়া হচ্ছে। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের কাছে নিজাম ও নাজমুল নামের দুই বিএনপি কর্মী লিখিত অভিযোগ করেন। সেখানে উল্লেখ করা হয়, সহিদ আকন ও নিজাম জোমাদ্দার দু'জনেই যুবলীগের কমিটিতে থেকে বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ফরম কিনেছেন। তারা কিভাবে জাতীয়তাবাদী দল বিএনপির পদ পেতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। 

তবে, এবিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সম্ভব হয়নি। 

 উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক জানান, আমি এই বিষয়ে অবগত নই। তবে, কোনো আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। বিএনপির সাথে মোনাফেকি বা গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যে কাজ করবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 20 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 91 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ