যশোরে আওয়ামী লীগ নেতা চান্দু মেম্বার ও ছাত্রলীগ নেতা আশা আটক | আই নিউজ বিডি

যশোর

যশোরে আওয়ামী লীগ নেতা চান্দু মেম্বার ও ছাত্রলীগ নেতা আশা আটক

আটককৃতরা হলেন ঝিকরগাছার হাড়িয়া গ্রামের আশরাফুল ইসলাম চান্দু মেম্বার এবং যশোর জেলা ছাত্রলীগের নেতা খোলাডাঙ্গা রকমারী মোড়ের আশরাফুর রহমান আশা।..
I-share sa Eidok
যশোরে আওয়ামী লীগ নেতা চান্দু মেম্বার ও ছাত্রলীগ নেতা আশা আটক
Larawan: kuha mula sa arkibo

যশোর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের এক মেম্বার ও ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঝিকরগাছার হাড়িয়া গ্রামের আশরাফুল ইসলাম চান্দু মেম্বার এবং যশোর জেলা ছাত্রলীগের নেতা খোলাডাঙ্গা রকমারী মোড়ের আশরাফুর রহমান আশা। রোববার দুপুরে খোলাডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে যশোর-চুকনগর সড়কের কানাইতলা এলাকায় নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, আটক দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওই সরকারের আমলে তারা ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের ১৮ নভেম্বর বিকেলে একদল সন্ত্রাসী কানাইতলা এলাকায় নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়। তারা যানবহনে আগুন দেয় এবং সাধারণ মানুষের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র, বোমাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয় এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়। এছাড়া বর্তমানে তারা শেখহাসিনার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছেন।


পুলিশের আরেকটি সূত্র জানায়, ছাত্রলীগ নেতা আশার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। গত শুক্রবার আশাসহ আরও চার-পাঁচজন মিলে শাফিন নামের এক কলেজ শিক্ষার্থীকে ধরে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তাকে মারপিট করে অপহরণ করে নিয়ে যায়। এমন সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে আশাসহ কয়েকজন পালিয়ে যায়। আটক করা হয় যশোর শহরের খোলাডাঙ্গা মফিজপাড়া এলাকার মৃত জাহিদ মির্জার ছেলে জাহিন মির্জা এবং শংকরপুর এলাকার তুহিনের ছেলে রাতিনকে। এ ঘটনায় শাফিনের বাবা কোতোয়ালি থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি এই আশা। এ মামলায় তাকে শোন অ্যারেস্টের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 44 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 64 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views