বিদ্যুৎ বিল যাচাই নিয়ে দোয়ারাবাজারে দু’দফা সংঘর্ষে আহত ১০ | আই নিউজ বিডি

বিদ্যুৎ বিল যাচাই নিয়ে দোয়ারাবাজারে দু’দফা সংঘর্ষে আহত ১০

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎ বিল যাচাই নিয়ে দু’দফা সংঘর্ষে দোকান ভাঙচুর ও ক্যাশ লুটসহ গুরুতর চারজনসহ অন্তত ১০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রণভূমি পয়েন্ট ও এরুয়াখাই চকবাজারে। এ ব্যাপারে শনিবা..
Eidok-এ শেয়ার
বিদ্যুৎ বিল যাচাই নিয়ে  দোয়ারাবাজারে দু’দফা সংঘর্ষে আহত ১০
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎ বিল যাচাই নিয়ে দু’দফা সংঘর্ষে দোকান ভাঙচুর ও ক্যাশ লুটসহ গুরুতর চারজনসহ অন্তত ১০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রণভূমি পয়েন্ট ও এরুয়াখাই চকবাজারে। এ ব্যাপারে শনিবার (১৪ জুন) উপজেলার ৭ নং লক্ষীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের সংঘর্ষে জখমি এরশাদ মিয়ার ছেলে এনায়েত হোসেন বাদী হয়ে মৃত কনাই মিয়ার ছেলে আলাউদ্দিন ও সুজন মিয়াকে প্রধান আসামি করে নারী-পুরুষসহ একই গ্রামের ১৮ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বাদীর পিতা রণভূমি গ্রামের ষাটোর্ধ এরশাদ মিয়া পল্লী বিদ্যুুতের একটি বিল যাচাই করতে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে স্থানীয় রণভূমি পয়েন্টে প্রতিবেশী বাছির মিয়ার চায়ের দোকানের সামনে উপস্থিত হন। এ সময় জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে বিবাদী একই গ্রামের আলাউদ্দিনের ডাকে সাড়া না দিলে আলাউদ্দিন গংয়ের অতর্কিত কিল-ঘুষিতে মারাত্মকভাবে আহত হন তিনি। তার শোর-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসায় পাঠান। এ সময় সংঘবদ্ধ বিবাদীরা তাকে প্রাণে মারার হুমকি দিয়ে শাসিয়ে থাকে। দ্বিতীয় দফা পরদিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এরুয়াখাই চকবাজারস্থ আহত এরশাদ আলীর ছেলে সাফায়াত, আজাদ, আব্দুল মালেক, ভাতিজা মনির উদ্দিনের দোকানে বিবাদী পক্ষের লোকজনের অনধিকার প্রবেশের কারণ জানতে চাইলে জামাল ও রিপনসহ সংঘবদ্ধ বিবাদীরা চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশিয় অস্ত্রসহ উল্টো অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। এ সময় আহতদের দোকান ভাঙচুরসহ তাদের ক্যাশ বাক্সে থাকা চারটি দোকানের ৫ লক্ষাধিক নগদ টাকা লুটে নেয় সাদিয়া বেগমসহ গং বিবাদীরা। এমনকি এ ঘটনায় মামলা দিলে প্রাণে শেষ করে তাদের লাশ গুম করে ফেলার দেয় দূর্বৃত্তরা।পরে আহতদের পক্ষ থেকে গ্রাম-পঞ্চায়েতকে বিষয়টি জানালে তাদের ডাকে সাড়া দেয়নি বিবাদীরা।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, উপরোক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 29 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 108 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views