ইমামের চাকরি দেওয়ার নামে প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক | আই নিউজ বিডি

ইমামের চাকরি দেওয়ার নামে প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক

ছবিঃ আটক প্রতারক
Eidok-এ শেয়ার
ইমামের চাকরি দেওয়ার নামে প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক
ছবি: সংগৃহীত

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার  দায়ে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। 

শুক্রবার রাতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। তোফাজ্জল হোসেন জেলার সদর উপজেলার মাদারগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা। 

সেনাবাহিনী জানিয়েছে, ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তির নিকট ২০ হাজার টাকা দাবি করে। তিনি নয় হাজার ৫'শ টাকা প্রদান করেন। পরে চাকরি দিবে দিবে বলে সময় অতিবাহিত করলে সন্দেহ হয় জাকির হোসেনের। এদিকে চাকরির বিজ্ঞপ্তিও হাতে না পাওয়ার কারণে গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে বিষয়টি অবগত করলে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। 

সেনাবাহিনী আটকের পর তোফাজ্জল হোসেন চাকরি দেওয়ার নামে টাকা গ্রহণে করে প্রতারণামূলক কাজ করেছেন বলে স্বীকার করেন।পরে তাকে সদর থানায় হস্তান্তর করেন সেনাসদস্যরা। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, তোফাজ্জল হোসেনের নামে প্রতারণার মামলা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

ঠাকুরগাঁও অস্থায়ী সেনাক্যাম্প থেকে জানানো হয়েছে, প্রতারণাসহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। অপরাধ দমনে ঠাকুরগাঁওবাসীর সহযোগিতা চান তারা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ