যশোর চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভায়ের হাতে ভাই খুন | আই নিউজ বিডি

যশোর

যশোর চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভায়ের হাতে ভাই খুন

যশোর চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভায়ের হাতে ভাই খুন
Eidok-এ শেয়ার
যশোর চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে   ভায়ের হাতে ভাই খুন
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই বহিস্কৃত সেনা সদস্য ইব্রাহিম (৪৫) ছুরিকাঘাত করে বড় ভাই রবিউল ইসলামকে (৫০) হত্যা করেছে।

রবিউলের ছেলে খালিদ হাসান জানান, পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবা ও চাচা ইব্রাহিমের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে ইব্রাহিম তাদের ঘরের টিন বিক্রি করে দেন। এতে বাধা দিলে, ইব্রাহিম পশু জবাইয়ের ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
 
গুরুতর অবস্থায় প্রথমে আহত রবিউল ইসলামকে চৌগাছা হাসপাতাল ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে নেয়া হবে।
 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিউল ইসলামের মরদেহ এখনো বাড়িতে আসেনি। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘাতক ইব্রাহিম একাধিক বিয়ে ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ