বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,বেনাপোলে আহত ৩ | আই নিউজ বিডি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,বেনাপোলে আহত ৩

যশোরের বেনাপোলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে
I-share sa Eidok
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,বেনাপোলে আহত ৩
Larawan: kuha mula sa arkibo

যশোরের বেনাপোলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেল স্টেশনে লেবারদের ইউনিয়ন নিয়ে প্রথমে কথাকাটাকাটি একপর্যায়ে সংঘাতে রুপ নেয়। এতে তিনজন গুরুতর জখম হন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ঘিবা উত্তরপাড়ার ইব্রাহিম, ভবেরবেড়ের হযরত আলী ও ঘিবার কুতুব উদ্দিন। তারা বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির অনুসারী। 
আহতরা জানান, সন্ধার পর বেনাপোলের স্টেশন এলাকায় তারা লেবার ইউনিয়নের মতবিনিময় সভা করছিলেন। এমন সময় শার্শা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সমর্থক ভবেরবেড়ের রমজান, মাস্টার করিম, কালু, রনি, মনিরুল, মাহলুম, শাহাজানসহ আরও ২০ /২৫জন সেখানে আসেন। এসময় দুইপক্ষের সাথে কথাকাটাকাটি হয়। যা সংঘাতে রুপ নেয়। এরমধ্যে রমজান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রনিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে এসব নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করার হুমকি দিয়ে চলে যান রমজানগং। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 
এ বিষয়ে বেনাপোল থানার ওসি রাসেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তবে, এ ঘটনায় কোনো পক্ষই তাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি বলে জানান।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 2 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 32 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 55 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 43 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views