রায়পুরা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গৌরব সাহা, আই নিউজ বিডি | নরসিংদী জেলা প্রতিনিধি
🗓️ ১৪ জুন ২০২৫, শনিবার
Eidok-এ শেয়ার
রায়পুরা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন, “আমি পরপর দুইবার রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।”

 

তিনি এসব সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ভিপি ইদ্রিস আলী মুন্সি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপি সদস্য ইফতিখার আহম্মেদ ভূইয়া ইতু, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. মোজাম্মেল হক চেয়ারম্যান, সহ-সভাপতি এম ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ প্রমুখ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক রাজনীতি আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক 25 ভিউ মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী রাজনীতি মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী 46 ভিউ অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাজনীতি অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 80 ভিউ খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 98 ভিউ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া রাজনীতি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 69 ভিউ ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজনীতি ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা 85 ভিউ পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার রাজনীতি পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 74 ভিউ