শার্শায় লিটন হত্যা মামলার চার আসামি ঢাকায় আটক | আই নিউজ বিডি

ঢাকা

শার্শায় লিটন হত্যা মামলার চার আসামি ঢাকায় আটক

যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে আটক করেছে ডিবি পুলিশ।..
Eidok-এ শেয়ার
শার্শায় লিটন হত্যা মামলার চার আসামি ঢাকায় আটক
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) বিকাল পর্যন্ত ঢাকার বিমানবন্দর ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন মামলার ১ নম্বর আসামি শার্শার দুর্গাপুর গ্রামের সেলিম মিয়া, তার বাবা মোমিন মিয়া, একই গ্রামের রমজান আলী এবং আক্তার হোসেন। তাদের কাছথেকে হত্যায় ব্যবহৃত দা ও লাঠি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর গ্রামের চেয়ারম্যানের মোড়ে পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেনের (৩০) ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো দা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। লিটনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লিটনের বাবা আজগর আলী বাদী হয়ে ১৭ জনের নামে শার্শা থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।

ডিবি জানায়, ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আশরাফুল আলমের সমন্বয়ে একটি টিম ঢাকা বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সেলিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে তুরাগ এলাকার একটি কবরস্থানের পাশ থেকে বাকিদের আটক করা হয়। তারা সকলেই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া রমজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


উল্লেখ্য, এর আগে ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করে। তারা হলেন, আজগর আলী, শমসের আলী, শামসুর হক ও ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হক মিয়া।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views