ভূমি অফিসের নামজারি করতে লাগে ১৬ হাজার টাকা-লেনদেনের ভিডিও ভাইরাল | আই নিউজ বিডি

ভূমি অফিসের নামজারি করতে লাগে ১৬ হাজার টাকা-লেনদেনের ভিডিও ভাইরাল

ঘুষ নেওয়ার সময়ের ছবি
Eidok-এ শেয়ার
ভূমি অফিসের নামজারি করতে লাগে ১৬ হাজার টাকা-লেনদেনের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

নামজারি করতে লাগবে ১৬ হাজার টাকা। তাই পুরো টাকা গুনে নিচ্ছেন সার্ভেয়ার আবুল কালাম আজাদ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভুমি অফিসে যোগদানের পর থেকে এলাকায় গড়ে তুলেছেন সিন্ডিকেট। মোটা অংকের টাকা ছাড়া কোন কাজ করেন না তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী টাকা দেওয়ার ভিডিও ধারন করলে সিন্ডকেটের মুল হোতা সার্ভেয়ার কে কিছু গণমাধ্যম কর্মী  কৌশল অবলম্বনের পরামর্শ দেন যে এটা নিছক একটি হাওয়ালতের (ধার) টাকা।  বাস্তবে দেখা যায় অফিসের চেয়ারে বসেই ৫'শ ও এক হাজার নোট গুনে গুনে নিচ্ছেন  উপজেলার ভুমি অফিসের কর্মরত সার্ভেয়ার আবুল কালাম আজাদ। উল্লেখ্য, সার্ভেয়ার আবুল কালাম আজাদ এ উপজেলায় গত ২০ নভেম্বর ২০২৩ খ্রি.যোগদান করেন তিনি। 

এবিষয়ে সার্ভেয়ার আবুল কালাম জানান, টাকা নেওয়ার ভিডিওটি ঘুষের নয় । ওই টাকাগুলো ধার দেনার টাকা। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান -সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত) এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে জানান, ভূমি অফিসের সেই টাকা লেনদেনের ভিডিও টি দেখেছি, অফিস খোলার পরে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ