বরগুনা

বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭৯ জন মৃত্যু ২ জন

বুধবার দুপুরে চান মিয়া ফকির (৭৫) ও সন্ধ্যায় গোসাই দাস (৭০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।..
Eidok-এ শেয়ার
বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭৯ জন মৃত্যু ২ জন
ছবি: সংগৃহীত

চান মিয়া ফকির বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ও গোসাই দাস বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা।

‎

‎মৃত চান মিয়ার মেয়ে কুলসুম বলেন, তিন দিন আগে বাবাকে বরগুনা হাসপাতালে ভর্তি করাই।  এরপর হাসপাতালের ডাক্তাররা বাবাকে স্যালাইন দেন। আজ সকালে তার রক্ত পরীক্ষা করা হয়, প্লাটিলেট ছিল ৬৪ হাজার। পরে দুপুরে বাবা চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান।

‎

‎বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাজকিয়া সিদ্দিকাহ বলেন, যারা মারা গেছেন, তাদের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তবে স্বজনরা তাদের বরিশালে নিয়ে না যাওয়ায় তারা মারা যান।

‎

‎বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭২ জন। এর মধ্যে ৩১টি শিশুও রয়েছে।

‎

‎জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় ৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৫৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন ৫ জন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 58 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 107 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 124 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 104 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 136 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ