যশোর চৌগাছায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক | আই নিউজ বিডি

যশোর

যশোর চৌগাছায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

যশোর চৌগাছায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
Eidok-এ শেয়ার
যশোর চৌগাছায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৫৫) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। 

বুধবার (১১ জুন) এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। 

মিজানুর উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বাড়ির পাশেই খেলাধুলা করছিল শিশুটি। বেলা ৩টার দিকে প্রতিবেশী মিজানুর জোর করে শিশুটিকে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। এরপর তার লালসার শিকার হয় শিশুটি। 

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষার জন্য ইওসিতে পাঠানো হয়। প্রচণ্ড ব্লিডিং হওয়ায় সেখান থেকে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে রেফার্ড করা হয়েছে। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল আন্তর্জাতিক চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 80 ভিউ লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ আন্তর্জাতিক লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 73 ভিউ চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল আন্তর্জাতিক চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 72 ভিউ আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  আন্তর্জাতিক আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  61 ভিউ সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ আন্তর্জাতিক সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 93 ভিউ বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 75 ভিউ কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা আন্তর্জাতিক কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা 77 ভিউ