সোমেশ্বরী নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু 

Rajesh Gour avatar   
Rajesh Gour
সোমেশ্বরী নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু 
সোমেশ্বরী নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু 
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে  নদীতে সহপাঠীদের  সাথে গোসলে নেমে পানিতে ডুবে অরিশা(১৪) নামে এক শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে।..

 



 বুধবার বিকেলে পৌরসভার  ডাকুমারা  এলাকার সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।  নিহত শিক্ষার্থী পৌর শহরের তেরী বাজার এলাকার রাজীব মির্ধার মেয়ে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে পৌরসভার ডাকুমারা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় শিক্ষার্থী অরিশা। দুপুরের পর  তিন সহপাঠীদের সাথে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে অরিশা।  গোসলের একপর্যায়ে নদীর চোরাবালির গর্তে পড়ে যায় তারা। এসময় স্থানীয় এক যুবক নদীর পার থেকে ঘটনাটি দেখে দ্রুত তিনজনকে উদ্ধার করলেও পানিতে ডুবে যায় অরিশা। পরে খোঁজাখুঁজি একপর্যায়ে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী অরিশাকে মৃত ঘোষণা করে। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

 

 

 

 

 


 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator