রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা ছাত্রদল নেতার খোলা চিঠি | আই নিউজ বিডি

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা ছাত্রদল নেতার খোলা চিঠি

প্রিয় রায়পুরবাসী। আসসালামু আলাইকুম।
আমি জিহাদ রহমান। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বেহাল অবস্থায় রয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিক..
Eidok-এ শেয়ার
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা ছাত্রদল নেতার খোলা চিঠি
ছবি: সংগৃহীত

জনসংখ্যা বিবেচনায় নাজুক হাসপাতালটির সেবাদান কার্যক্রম। ২০২২ সালে প্রকাশিত জন শুমারি ও গৃহ গণনা তথ্যমতে, রায়পুরে ৩ লাখ ১৩ হাজার ৬৫৯ জন মানুষের বসবাস। বিশাল এ জনসংখ্যার চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে সরকারি এ প্রতিষ্ঠানটিকে। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষ।
জনবল সংকট চরমে। প্রায় দীর্ঘ ১০ বছর অনুপস্থিত রয়েছেন দুই চিকিৎসক। নথিপত্র দেখে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেটিক) ডা. আবুল কাশেম মো. মহিউদ্দিন ২০১৫ সালের মে মাসের ৫ তারিখে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি যোগদানের প্রায় ৬৯ দিন পর একই বছরের ১৩ জুলাই অনুমতি না নিয়ে বাড়িতে গিয়ে আর ফিরে আসেননি।
প্রয়োজনীয় ওষুধ বরাদ্দেও পড়েছে যেন ভাটা- বিগত অর্থ বছরে তিন লাখেরও বেশি জনসংখ্যার সেবা নিশ্চিতে কাজ করা এ হাসপাতাল সর্বমোট ১ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। গড় হিসেব করলে জনপ্রতি ওষুধের বরাদ্দ বছরে মাত্র ৪২ টাকা পড়েছে। আবার এই ৪২ টাকার ঘরেও প্রায় ২৪ পয়সা রয়েছে কম। গাণিতিক হিসেবে জনপ্রতি ওষুধের বার্ষিক বরাদ্দ হয়েছে ৪১ টাকা ৭৬ পয়সা। ২০২২-২৩ অর্থবছরে এই বরাদ্দ ছিলো জনপ্রতি প্রায় ৩৪ টাকা। সে হারে গত প্রায় দুই অর্থ বছরে জনপ্রতি ওষুধের বরাদ্দ বেড়েছে মাত্র ৭ টাকা ৭৬ পয়সা বা প্রায় ৮ টাকা।
এক্সরে মেশিন থেকে শুরু করে সব সেবা কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর হাসপাতালটির ৩১ শয্যা বিশিষ্ট ভবন উদ্বোধন করেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি উদ্বোধনের পর ফ্যাসিবাদের কাঁঠাল রানী খু*নি শেখ হাসিনার আমলে দৃশ্যমান কোনও উন্নয়ন হয়নি। এমতাবস্থায়- আমি রায়পুরের সংশ্লিষ্ট প্রশাসন, বিএনপির নেতৃত্ব স্থানীয় মানুষজনসহ আপামর সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাস্থ্য কমপ্লেক্সেটির উন্নয়নে সবাইকে এক যোগে নজরপাত ও এগিয়ে আশার আহবান জানাই।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা Другой চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা 76 Views হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন Другой হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন 81 Views চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য Другой চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য 85 Views ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম Другой ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম 73 Views আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু Другой আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু 120 Views কচুয়ায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত Другой কচুয়ায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 68 Views সাতক্ষীরা-যশোর সড়কে প্রাণহানি, দ্রুতগতির যান কেড়ে নিল পথচারীর জীবন Другой সাতক্ষীরা-যশোর সড়কে প্রাণহানি, দ্রুতগতির যান কেড়ে নিল পথচারীর জীবন 110 Views