বৃদ্ধ রইস উদ্দিনের পাশে অপু বিশ্বাস, বহন করবেন ওমরাহর সম্পূর্ণ খরচ | আই নিউজ বিডি

বৃদ্ধ রইস উদ্দিনের পাশে অপু বিশ্বাস, বহন করবেন ওমরাহর সম্পূর্ণ খরচ

নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী কোরবানির হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন। ৫ জুন, গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করলেও, ক্রেতা তাকে জাল..
Eidok-এ শেয়ার
বৃদ্ধ রইস উদ্দিনের পাশে অপু বিশ্বাস, বহন করবেন ওমরাহর সম্পূর্ণ খরচ
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী কোরবানির হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন। ৫ জুন, গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করলেও, ক্রেতা তাকে জাল নোটের বান্ডেল দিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে হাটেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন তোলে।

ভিডিওটি দেখে অনেকেই এগিয়ে আসেন রইস উদ্দিনের সাহায্যে, যার মধ্যে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন’-এর মাধ্যমে রইস উদ্দিনের ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন মানুষ সহযোগিতা করেন এবং তিনি গরু বিক্রির টাকার সমপরিমাণ অনুদান পান।

এরপর জানা যায়, রইস উদ্দিনের দীর্ঘদিনের ইচ্ছা ওমরাহ পালন করা। এই খবর পেয়ে অপু বিশ্বাস সিদ্ধান্ত নেন তার ওমরাহ করার সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন। যদি রইস উদ্দিন ওমরাহ এখনই না করতে চান, তাহলে তার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়ার কথাও জানান অপু।

অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আমি যদি তার মেয়ে হতাম, এমনটিই করতাম। আমি চাই তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন, এতটুকুই।”

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর Другой মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views