মাদারীপুরের কালকিনিতে এক ব্যতিক্রমী ঈদ মিলনমেলা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে এক ব্যতিক্রমী ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

বিএম আজাহার উদ্দিন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
Eidok-এ শেয়ার
মাদারীপুরের কালকিনিতে এক ব্যতিক্রমী ঈদ মিলনমেলা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ঈদের তৃতীয় দিন দেখা গেলো এক ব্যতিক্রমী দৃশ্য। যেখানে এক প্যান্ডেলের নিচে মিলিত হয়েছেন শিকদার বংশের ছয়টি প্রজন্ম।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল আনন্দ, ভালোবাসা আর স্মৃতিময় কিছু মুহূর্ত।

বংশের প্রবীণরা যখন আগত প্রজন্মের সঙ্গে ভাগাভাগি করছেন পুরোনো দিনের স্মৃতি, তখন ছোটরা ব্যস্ত খেলাধুলা আর হাসি-ঠাট্টায়। সব বয়সী নারী-পুরুষ একসাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নিচ্ছেন এই ঈদ পুনর্মিলনীতে।

শিকদার'স ডেভলভমেন্ট সোসাইটির ব্যানারে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলো শিকদার বংশের যুবসমাজ ও প্রবীণদের সমন্বয়ে গঠিত আয়োজক কমিটি। তারা কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করে নানা আয়োজন সাজিয়েছেন খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, এমনকি পারিবারিক ইতিহাস নিয়ে প্রদর্শনীও।

এই আয়োজন শুধু ঈদের আনন্দ ভাগাভাগির জন্য নয়,ছিলো সম্পর্কের গভীরতা বাড়ানোর এক প্রয়াস। নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্য ও বংশের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার এক প্রচেষ্টা।

আয়োজকদের প্রত্যাশা, এই পুনর্মিলনী একটি বার্ষিক আয়োজন হিসেবে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

একটি বংশের ছয় প্রজন্ম একত্রিত হওয়া শুধু বিরল নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যও বটে। শিকদার বংশের এই মিলনমেলা হতে পারে অনেক পরিবারের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।পারিবারিক এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে এমনটাই প্রত্যাশা সকলের।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন ضلع کی خبریں বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি ضلع کی خبریں মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু ضلع کی خبریں প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় ضلع کی خبریں মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ضلع کی خبریں রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ضلع کی خبریں খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ضلع کی خبریں রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views