#গফরগাঁও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

#গফরগাঁও

পুলক শেখ
7,682 Views · 1 year ago

⁣১ জুলাই ২০২৫, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দত্তেরবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে ঘটে গেছে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা।
বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসায় যাওয়ার সময় নদী পার হতে গিয়ে ৩ জন নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে এবং জাল ফেলে একজনকে উদ্ধার করা হয়।
বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে নদীর আশপাশে তল্লাশি চলছে।
স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

📍 স্থান: দত্তেরবাজার, গফরগাঁও, ময়মনসিংহ
📅 তারিখ: ১ জুলাই ২০২৫
📰 সূত্র: ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন

📌 ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ঘটনাটির গুরুত্ব সকলের মাঝে ছড়িয়ে দিন।
🔔 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবশেষ আপডেট পেতে।

Cover Topic -
গফরগাঁও নৌকাডুবি, Gafargaon Boat Capsize, ব্রহ্মপুত্র নদ দুর্ঘটনা, Gafargaon Breaking News, Mymensingh Boat Accident, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান, দত্তেরবাজার নদী দুর্ঘটনা, ১ জুলাই ২০২৫ খবর, Gafargaon Latest News, Gafargaon Update Today, Boat Capsize Bangladesh, নৌ দুর্ঘটনা বাংলাদেশ,
#গফরগাঁও #নৌকাডুবি #boatcapsize #breakingnews #brahmaputrariver #fireservice #gafargaonnews #bangladeshnews #rescueoperation #নিখোঁজ #mymensinghnews

Md Sale
1,815 Views · 3 months ago

⁣দলীয় কোন্দল আর হিংস্র রাজনীতির বলি আর কত সাধারণ কর্মী হবে?
​গফরগাঁওয়ের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কোরচাই গ্রামের এক নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী শারফুল সরকার। (পিতা: খোরশেদ আলম)। যিনি তৃণমূল থেকে সেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের জন্য কাজ করে গেছেন, আসন্ন নিগুয়ারী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী হিসেবেও তিনি ছিলেন অন্যতম মুখ।
​কিন্তু অত্যন্ত দুঃখজনক ও নির্মম সত্য হলো, দলের জন্য এত ত্যাগ স্বীকার করার পরও আজ তাকে নিজস্ব দলেরই অন্য একটি গ্রুপের নোংরা রাজনৈতিক গ্রুপিং ও হিংস্রতার শিকার হতে হয়েছে। একই দলের একদল কর্মীর নির্মম হামলায় আজ শারফুল সরকারের দুটি পা-ই ভেঙে দেওয়া হয়েছে!
​নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি। তার উপার্জনের একমাত্র মাধ্যম, তার ব্যবসা প্রতিষ্ঠানটি ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আজ তাকে শারীরিকভাবে পঙ্গু করার পাশাপাশি অর্থনৈতিকভাবেও সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া হয়েছে।
​যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করার কথা, যাদেরকে ভাই মনে করার কথা—আজ তাদেরই কুৎসিত গ্রুপিংয়ের কারণে একটা পরিবার ধ্বংসের মুখে। এই কি তবে ত্যাগের রাজনীতি? এই কি তবে তৃণমূলের কর্মীদের প্রাপ্য?
​নিজ দলের ভাইদের হাতেই যখন সহযোদ্ধা এভাবে পঙ্গু আর নিঃস্ব হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলাটাই এক ধরণের প্রহসন।
​আমরা এই বর্বরোচিত, কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই নগ্ন হামলার সাথে জড়িত, দলমত নির্বিশেষে তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। শারফুল সরকারের ওপর হওয়া এই অন্যায়ের বিচার চাই!
​#বিচার_চাই #রাজনৈতিক_সহিংসতা_বন্ধ_হোক #গফরগাঁও #নিগুয়ারী_ইউনিয়ন