#বিচার_চাই

“বিচার চাই” – sve vijesti, videozapisi i Shorts Eye News BD-a o ovoj temi na jednom mjestu, najnovije prvo.

Vijesti

হাসনাত-আখতারের ওপর হামলাকারীদের বিচার চাইলেন রাশেদ খান

রূপায়ণ টাওয়ারে ককটেল বিস্ফোরণ ও এনসিপি নেতাদের ওপর হামলার বিচার চেয়েছেন রাশেদ খান। আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি…

২৪/৬/২০২৫

‘সাম্য হত্যার বিচার চাই, জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে’‘সাম্য হত্যার বিচার চাই, জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই নির্মম ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ছাত্রদল ও বিএনপি।…

১৪/৫/২০২৫

৫ বছরের শিশুর আর্তনাদ, ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলায় ভুক্তভোগী পরিবার!

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি বাংলাদেশ হয়তো এখনো জানে না, ময়মনসিংহের ভালুকায় কী ভয়ঙ্কর কিছু ঘটে গেছে!..

১৬/৪/২০২৫

শিশু আছিয়ার নির্মম মৃত্যুতে দেশজুড়ে শোক, বিচার চাইলেন জামায়াত আমির

দেশে নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক ব্যক্তিদের কড়া মন্তব্য মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সমগ্র দেশবাসী শোকাহত ও ক্ষুব্ধ। বাংল…

১৪/৩/২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আতাউল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ—'ফ্যাসিবাদী শক্তির বিচার চাই

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ এবং অন্যান্য নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তাৎক্ষণ…

১৫/১২/২০২৪

বিএনপি নেতা তাজুল ইসলামের বই বিতরণে শেখ হাসিনার ছবি, সামাজিক মাধ্যমে তোলপাড়! বিচার চাইলেন তিনি

বিএনপি নেতা মো. তাজুল ইসলাম বুধবার (১ জানুয়ারি) নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেছেন। তবে বিতরণী অনুষ্ঠানে …

২/১/২০২৫
Md Sale
1,818 Views · 5 months ago

⁣দলীয় কোন্দল আর হিংস্র রাজনীতির বলি আর কত সাধারণ কর্মী হবে?
​গফরগাঁওয়ের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কোরচাই গ্রামের এক নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী শারফুল সরকার। (পিতা: খোরশেদ আলম)। যিনি তৃণমূল থেকে সেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের জন্য কাজ করে গেছেন, আসন্ন নিগুয়ারী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী হিসেবেও তিনি ছিলেন অন্যতম মুখ।
​কিন্তু অত্যন্ত দুঃখজনক ও নির্মম সত্য হলো, দলের জন্য এত ত্যাগ স্বীকার করার পরও আজ তাকে নিজস্ব দলেরই অন্য একটি গ্রুপের নোংরা রাজনৈতিক গ্রুপিং ও হিংস্রতার শিকার হতে হয়েছে। একই দলের একদল কর্মীর নির্মম হামলায় আজ শারফুল সরকারের দুটি পা-ই ভেঙে দেওয়া হয়েছে!
​নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি। তার উপার্জনের একমাত্র মাধ্যম, তার ব্যবসা প্রতিষ্ঠানটি ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আজ তাকে শারীরিকভাবে পঙ্গু করার পাশাপাশি অর্থনৈতিকভাবেও সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া হয়েছে।
​যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করার কথা, যাদেরকে ভাই মনে করার কথা—আজ তাদেরই কুৎসিত গ্রুপিংয়ের কারণে একটা পরিবার ধ্বংসের মুখে। এই কি তবে ত্যাগের রাজনীতি? এই কি তবে তৃণমূলের কর্মীদের প্রাপ্য?
​নিজ দলের ভাইদের হাতেই যখন সহযোদ্ধা এভাবে পঙ্গু আর নিঃস্ব হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলাটাই এক ধরণের প্রহসন।
​আমরা এই বর্বরোচিত, কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই নগ্ন হামলার সাথে জড়িত, দলমত নির্বিশেষে তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। শারফুল সরকারের ওপর হওয়া এই অন্যায়ের বিচার চাই!
​#বিচার_চাই #রাজনৈতিক_সহিংসতা_বন্ধ_হোক #গফরগাঁও #নিগুয়ারী_ইউনিয়ন