আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
বহিষ্কৃত নেতারা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
আজ শনিবার বিকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বহিষ্কৃত দুই নেতার সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক যোগাযোগ না রাখতে বলা হয়েছে। এ ছাড়া বহিষ্কৃত ব্যক্তিরা পরবর্তী সময়ে দলীয় পদ-পদবি ব্যবহার করে কিংবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বললেন, ‘বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হলে বিষয়টি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ঘটনার ৩ দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বললেন, ‘বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হলে বিষয়টি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ঘটনার ৩ দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।