সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
সাংবাদিকতার মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্ব

 

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে সিংড়া প্রেস ক্লাব কার্যালয়ে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য অনুসন্ধান করে তা দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে তুলে ধরা। স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা, অনিয়ম, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা সমাজের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

এ সময় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিয়মিত সভা ও পেশাগত কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত সাংবাদিকরা সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সিংড়া উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে মতামত দেন তারা।

সভায় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, আশরাফুল ইসলামসহ প্রেস ক্লাবের সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি, রাশিদুল ইসলাম, আপেল মাহমুদ, রাকিব হোসেন ও শিফাত।

সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে সদস্যদের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি আগামী দিনে আরও পরিকল্পিত ও সমন্বিতভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভাটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা দপ্তর  সম্পাদক(অতিঃদাঃ) বায়েজীদ ইসলাম জয় উপস্থাপনা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator