সালথায় শিক্ষা প্রতিষ্ঠান ও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শামা ওবায়েদ..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
সালথায় শিক্ষা প্রতিষ্ঠান ও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শামা ওবায়েদ..
সালথায় শিক্ষা প্রতিষ্ঠান ও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শামা ওবায়েদ..
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, মাঝারদিয়া প্রাথমিক বিদ্যালয় কাম ফ্লাড শেল্টার এবং উপজেলা বাজারসংলগ্ন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।..

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পৃথক অনুষ্ঠানে এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
বিকেল ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সালথা উপজেলা বাজারসংলগ্ন এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, “মাঝারদিয়ার সালথার মানুষ আপনারা মিলেমিশে থাকলে উন্নয়নমূলক কাজের জন্য আমি আপনাদের পাশে আছি।” তিনি স্থানীয় মানুষের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, “তারা আসবে, তবে এসে প্রথমেই জেলে যেতে হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন ছিল। নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করছেন তারা। অনুষ্ঠান শেষে শামা ওবায়েদ ইসলাম ঢাকার উদ্দেশে সালথা ত্যাগ করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator