সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান সাতক্ষীরা জেলা প্রশাসকের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান সাতক্ষীরা জেলা প্রশাসকের..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান সাতক্ষীরা জেলা প্রশাসকের..
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান সাতক্ষীরা জেলা প্রশাসকের..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা: 

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। রবিবার (১৮ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকি করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সংবর্ধনা মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দেবহাটায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদযাপিত হওয়ায় উৎসবের পরিবেশে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির প্রতিফলন ঘটছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেবহাটা উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator