ইয়াছিন কবির:
সিরাজগঞ্জ কামারখন্দে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকাল চারটায় কামারখন্দ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস এবং সঞ্চালন ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাতে রাব্বি উথান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কামারখন্দ উপজেলা বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার।
এতে বক্তরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে সাধারণ মানুষের যে ভালোবাসা ও শ্রদ্ধার জানিয়েছেন তার বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়ে। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সর্বোসাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি কতটা গভীর ভালোবাসা ও আবেগ ছিল। এত বিপুল মানুষের উপস্থিতি শুধু একটি রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা নয়, তার দলের মানুষসহ সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কে একটি বড় প্রমাণ। বক্তরা আরো বলেন, আমাদের বতর্মানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মায়ের জন্মদিন কেক না কেটে একটি ব্যতিক্রম আয়োজন করেছেন দোয়া মাহফিল। এ দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত কর হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সভাপতি মো. আব্দুল বারী, সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভুনাথ দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, জামতৈল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সাইদুল ইসলাম, জামতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সোহেল মাহমুদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক কায়েস রেজা লিখন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম।
উপজেলা কৃষক দলের সভাপতি ডা: গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোছা. শামসুন্নাহার,জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, রায়দৌলত পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন সরকার, জামতৈল ইউনিয়ন যুব দলের আহবায়ক রাশেদুল ইসলাম ফনি, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার সভাপতি শামীম রেজা ও সহ সভাপতি রাকিব হোসেনসহ প্রমূখ।