সাতক্ষীরায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ..
সাতক্ষীরায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ..
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সাতক্ষীরা সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সাতক্ষীরা সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, দুর্গোৎসবকে ঘিরে কেউ যেন গুজব বা অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে। উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে নিরাপত্তাব্যবস্থা তদারকি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator