দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপে আবারও শ্রেষ্ঠত্ব বজায় রাখল আর্জেন্টিনা প্যারাগুয়ের লুকের কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা এই দুর্দান্ত জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল তারা
ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল উপহার দেয় আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধের অষ্টম মিনিটেই টমাস বারিউসের গোলে এগিয়ে যায় দলটি গোল হজমের পর সমতায় ফিরতে ব্রাজিল একের পর এক জোরালো আক্রমণ চালালেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা
বিরতির পর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুকার গোলে সমতায় ফেরে ব্রাজিল সমতায় ফেরার পর উভয় দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচের উত্তেজনা তুঙ্গে উঠলেও নির্ধারিত সময়ের খেলায় আর কোনো দল গোল করতে পারেনি ফলে ম্যাচ নিষ্পত্তির জন্য গড়ায় অতিরিক্ত সময়ে
অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গুরুত্বপূর্ণ গোলটি করেন লরেঞ্জো সামপ্রেদ তাঁর এই গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা এর আগে ২০২২ ও ২০২৪ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের দখলে রাখল আলবিসেলেস্তেরা