বগুড়ায় মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩
বগুড়ায় মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩
ছবি: সংগৃহীত

বগুড়ায় মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।..

 

রোববার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে বগুড়া মহানগরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে বগুড়ায় পরপর তিনটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments found


News Card Generator