ফুলপুরে এনসিপি নেতার ওপর হামলার তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি..

Md Anisur Rahman avatar   
Md Anisur Rahman
ফুলপুরে এনসিপি নেতার ওপর হামলার তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি..
ফুলপুরে এনসিপি নেতার ওপর হামলার তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি..
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের সরকারি কর্মসূচি শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সেলিমের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতি..

ফুলপুরে এনসিপি নেতার ওপর হামলার তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

 

 

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের সরকারি কর্মসূচি শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সেলিমের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি কর্মসূচি শেষে অ্যাডভোকেট সেলিমের ওপর সংঘটিত নৃশংস, ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সহিংসতা গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের পরিপন্থী এবং একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

 

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে সহিংসতার কোনো স্থান নেই। হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।

 

এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

 

স্থানীয় রাজনৈতিক মহল এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

No comments found


News Card Generator